ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৩:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৩:০৪:২৮ অপরাহ্ন
শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজুল ইসলাম মণ্ডল (২৯) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচর কৈজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

নিহতের ভাই আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, সিরাজুল দীর্ঘদিন মালাইশিয়ায় ছিল। সম্প্রতি দেশে ফিরেছে। হঠাৎ গতকাল সন্ধ্যায় অজ্ঞাত কেউ একজন বাড়ি থেকে ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়িতে আসেনি। আমরা ভেবেছিলাম কোনো বান্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে। তার কাছে থাকা ফোনও বন্ধ ছিল। কিন্তু বুধবার ভোরে মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে এমন হত্যাকাণ্ড গ্রামের সবাইকে হতভম্ব করে দিয়েছে। তারা এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে এলোপাতাড়িভাবে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩