ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের!

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৫৫:৪২ অপরাহ্ন
বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! ছবি: সংগৃহীত
সৌদি কিং কাপের বহু প্রতীক্ষিত লড়াই—করিম বেঞ্জেমা বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যেখানে শেষ হাসি হাসলেন ফরাসি স্ট্রাইকার! মঙ্গলবার জেদ্দায় আল নাসেরকে ২–১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করল আল ইত্তিহাদ, হোঁচট খেল জর্জ জেসুসের আল নাসের।

সিজনের শুরুতে দুঃস্বপ্ন। ফর্মহীনতা, চোট-আঘাত, সমালোচনা—সব মিলিয়ে চাপ বাড়ছিল বেঞ্জিমার। কিন্তু বড় ম্যাচে ফের নিজের জাত চিনিয়ে দিলেন ফরাসি তারকা। ম্যাচের শুরুতেই আল ইত্তিহাদের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। যার সুবাদে আত্মবিশ্বাস ফিরে পায় সৌদি চ্যাম্পিয়নরা।

যদিও আল নাসেরের সমতায় ফিরতে বেশি দেরি হয়নি। ব্রাজিলীয় ফরওয়ার্ড অ্যাঞ্জেলো ৩০ মিনিটের মাথায় বক্সের ভেতর রিবাউন্ড পেয়ে গোল করেন। কিন্তু প্রথমার্ধ শেষের আগেই আবার এগিয়ে যায় আল ইত্তিহাদ—আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ার ঠান্ডা মাথায় রাকোভিচকে পাশ কাটিয়ে জালের ঠিকানা খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধে ১০ জনে নেমেও শৃঙ্খলিত ডিফেন্স ধরে রাখে আল ইত্তিহাদ। আল জুলায়দানের লাল কার্ডের পর রোনাল্ডোর দল সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। পর্তুগিজ তারকা সাধ্যমতো চেষ্টা চালালেন। কিন্তু গোলের দেখা পেলেন না। ৯৫১তম গোলের অপেক্ষা রয়ে গেল অধরাই!

পুরো ম্যাচে আল নাসেরের ২২টি শট, তার মধ্যে মাত্র পাঁচটি টার্গেটে। আল ইত্তিহাদের জমাট ডিফেন্স চিলতে ফাঁকও রাখেনি। শেষ মুহূর্তে মরিয়া হয়ে আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেননি রোনাল্ডোরা। ফলে লিগে টানা ছয় ম্যাচ জিতলেও কাপ প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল।

অন্যদিকে, ইতিবাচক ফলাফলে মনোবল ফিরে পেল আল ইত্তিহাদ। লিগ টেবিলে আপাতত সপ্তম স্থানে থাকা দলের জন্য এই পারফরম্যান্স টার্নিং পয়েন্ট হতে পারে। সের্জিও কনসেইসাও বলেছেন, ‘ছেলেরা আজ চরিত্র দেখিয়েছে। এমন জয় আত্মবিশ্বাস বাড়াবে!’

দিনের অন্য ম্যাচে আল কাদিসিয়া ৩–১ ব্যবধানে হারায় আল হাজেমকে। জুলিয়ান কিনোনেস দুটি ও মাতেও রেতেগি একটি গোল করেন। অন্যদিকে আল হিলাল ১–০ ব্যবধানে জেতে আল ওখদুদর বিরুদ্ধে, ব্রাজিলীয় ফরওয়ার্ড মার্কোস লিওনার্দোর একমাত্র গোলে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী