ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৫১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৫১:৪২ অপরাহ্ন
চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের স্কাই স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
মাটির বুকে নয়, খেলা জমবে আকাশে… ভাসমান স্টেডিয়াম! ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে নতুন প্রকল্পে তাক লাগাতে চলেছে সৌদি আরব। ভবিষ্যৎ নগর পরিকল্পনা ‘নিওম প্রজেক্টে’র অংশ হিসেবে তৈরি হতে চলেছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’- মরুভূমি থেকে ৩৫০ মিটার উঁচুতে!

হিসেবমতো, এই আকাশছোঁয়া স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ৪৬ হাজার দর্শক। নিওমের বহুল প্রচারিত স্থাপত্য প্রকল্প ‘দ্য লাইন’-এর ভেতরে আয়না-ঢাকা গগনচুম্বী টাওয়ারের মধ্যে স্থাপন করা হবে এটি। সৌদি কর্তৃপক্ষের দাবি, উচ্চগতির লিফট ও স্বয়ংক্রিয় ‘পডে’র মাধ্যমে স্টেডিয়ামে পৌঁছানো যাবে কয়েক মিনিটে। পুরো কাঠামো চালিত হবে নবায়নযোগ্য শক্তিতে।

প্রকল্পের কেন্দ্রীয় ধারণা—‘ভবিষ্যতের নগরায়ণ’। এবার তার সঙ্গেই যোগ হচ্ছে খেলাধুলার নতুন প্রতীক। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নিজেদের আধুনিকতা ও প্রযুক্তি-দক্ষতার বার্তা ছড়িয়ে দিতে চায় রিয়াধ প্রশাসন। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি স্থাপত্য পরিকল্পনা নয়, বরং সৌদি আরবের আন্তর্জাতিক ইমেজ পুনর্গঠনের কৌশল।

তবে পাশাপাশি প্রশ্নও উঠছে। কারণ, কাজ এখনও প্রাথমিক পর্যায়ে। আকাশে ঝুলন্ত স্টেডিয়াম নির্মাণ কতটা বাস্তবসম্মত, তা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। সমালোচকদের বক্তব্য, এমন ‘ভবিষ্যতধর্মী’ধারণা বাস্তবে পরিণত করা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ—দুই-ই। তা ছাড়া শ্রমিক নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। ‘গগনচুম্বী’ এই উদ্যোগ, অনেকের নজরে, মরুভূমির মধ্যে ‘পিআর এক্সপেরিমেন্ট’! তবু সৌদি কর্তৃপক্ষের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তাদের বক্তব্য, ‘বিশ্বকে তাক লাগানোর মতো স্থাপনা গড়াই আমাদের লক্ষ্য!’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান