ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:৩৭:৫০ অপরাহ্ন
ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ ছবি: সংগৃহীত
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বস্তিগুলোতে পুলিশের ব্যাপক অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) শহরের উত্তরাঞ্চলের কমপ্লেক্সো দা পেনহা ও কমপ্লেক্সো দো আলেমাঁও এলাকায়  কুখ্যাত রেড কমান্ড গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ এই ভয়াবহ অভিযান পরিচালনা করে। স্থানীয় অধিবাসীরা এলাকাটিকে ‘যুদ্ধের ময়দান’ হিসেবে বর্ণনা করেছেন। খবর বিবিসির। 

রাজ্য গভর্নর ক্লাউডিও কাস্ত্রোর নির্দেশে প্রায় দুই হাজার ৫০০ সশস্ত্র পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে ছিল হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান এবং ব্যারিকেড ভাঙার যন্ত্র। গভর্নর কাস্ত্রো এটিকে ‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান’ হিসেবে অভিহিত করেছেন। 

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬০ জন সন্দেহভাজন গ্যাং সদস্য এবং চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত এই অভিযান চলে।

গভর্নর কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বলেন, গ্যাং-নিয়ন্ত্রিত ড্রোন পুলিশের উপর বোমা ফেলছিল। তিনি এটিকে ‘মাদক সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেন।

রিওর পুলিশ জানিয়েছে, অভিযানে দুইশো কেজিরও বেশি মাদক এবং ডজনখানেক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকেই পারারাজ্যের একটি গ্যাংয়ের সদস্য, যারা বর্তমানে রিও ডি জেনিরোতে আত্মগোপন করেছিল। 

যদিও সরকার এই অভিযানকে মাদক চক্র দমনের পদক্ষেপ হিসেবে দেখছে, তবে ব্রাজিলের রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ব্রাজিলের কংগ্রেসম্যান হেনরিকে ভিয়েরা অভিযোগ করেন, সরকার এই বস্তিগুলোকে গুলি চালানো ও হত্যার অনুমোদন দিয়ে ‘শত্রু অঞ্চলে’ পরিণত করছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই সহিংসতাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও আন্তর্জাতিক মানবাধিকার মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। রিও রাজ্য আইনসভা মানবাধিকার কমিশনের প্রধান দানি মন্টেইরো বলেন, রিওর ফাভেলা বা বস্তিগুলো আবারও যুদ্ধের মঞ্চে পরিণত হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে বড় আন্তর্জাতিক ইভেন্টের আগে এ ধরনের বৃহৎ আকারের পুলিশি অভিযান প্রায়ই দেখা যায়। আগামী নভেম্বরে উত্তরের শহর বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা