ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:২৯:০৪ অপরাহ্ন
নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ছবি: সংগৃহীত
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। জাতীয় নির্বাচন কোনও কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ, সরকারের অবস্থান ও জামায়াতের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনার কথা জানান দলটির এ নেতা।

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার তার সবই জামায়াতের রয়েছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার