ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক?

ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:২৬:৫২ অপরাহ্ন
ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন ফাইল ফটো
ঘরে বানানো হোক অথবা দোকান থেকে কেনা, রোজ ফেসপ্যাক মাখার অভ্যাস রয়েছে অনেকের। তরতাজা এবং ময়েশ্চারাইজড ত্বক পেতে ক্রিম এবং ফেসওয়াশের মতো ফেসপ্যাককেও সমান গুরুত্ব দেন তাঁরা। ত্বকের যত্নের রুটিনে ফেসপ্যাক অনেকেরই প্রিয়। কিন্তু যখন-তখন নয়, ফেসপ্যাক মাখারও উপযুক্ত সময় রয়েছে। নির্দিষ্ট সময়ে প্রয়োগ করলে বেশি উপকার পাওয়া যায় বলে দাবি একাধিক রূপসজ্জাশিল্পীর। সময় ও পদ্ধতি ঠিক না হলে ফেসপ্যাকের উপকারও নাকি অনেকটাই কমে যায়। এমনই দাবি উঠছে ইনস্টাগ্রামের ভিডিয়োতে। বলা হয়েছে, দিনের চেয়ে রাতে ফেসপ্যাক মাখলে বেশি ভাল।

কারণ হিসেবে বলা হচ্ছে, সারাদিনের ধুলো, ময়লা ও ক্লান্তির পর সন্ধ্যায় ত্বক বিশ্রামের অবস্থায় থাকে। তখন ফেসপ্যাকের উপাদানগুলি সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে কাজ করতে পারে। ঘুমোনোর প্রায় আধঘণ্টা আগে ফেসপ্যাক লাগানো সবচেয়ে কার্যকরী। সে সময়ে ব্যস্ততাও কম থাকে। ফেসপ্যাকের গুণাবলিও ত্বকে প্রবেশ করার সময় পায়। তা ছাড়া ঘুমের সময়ে ত্বক তার ক্লান্তি দূর করার সময় পায়। সে সময়ে এই প্রক্রিয়ার অনুঘটক রূপে কাজ করতে ফেসপ্যাকের প্রয়োজনীয়তা রয়েছে। উপরন্তু ত্বকের আর্দ্রতা বাড়ানোর জন্যও রাতের সময়টি সেরা। ফেসপ্যাক তুলে নেওয়ার পর একটি ময়েশ্চারাইজার মেখে ঘুমিয়ে পড়তে পারেন। পর দিন সকালে আপনার ত্বক হয়ে উঠতে পারে তরতাজা, সতেজ এবং উজ্জ্বল।

কী ভাবে প্রয়োগ করা উচিত?
ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ পরিষ্কার করে নিতে হবে। মুখে যদি ধুলো বা তেল থাকে, তবে প্যাক ঠিক মতো কাজ করতে পারে না। ত্বক পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর প্যাক লাগান। মুখের নীচ থেকে উপরের দিকে মাসাজ করতে হবে। তবে ক্লিনজিয়ের পর এবং প্যাক মাখার আগে ইচ্ছে হলে এক্সফোলিয়েট করে নিতে পারেন। তাতে ত্বকের উপর থেকে মৃত ত্বক সরিয়ে নেওয়া যায় এবং প্যাক ভাল ভাবে ত্বকে প্রবেশ করতে পারে। নির্দিষ্ট সময় পর (১০-২০ মিনিট) হালকা গরম জলে ধুয়ে নিন এবং নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে ফেলুন। চাইলে নরম তোয়ালে দিয়ে মুখ মুড়ে রাখতে পারেন খানিক ক্ষণ। এতে ত্বকের ছিদ্রগুলি খুলে যাওয়ার সুযোগ পায়। এর পর ত্বক যাতে শুকিয়ে না যায়, সে জন্য হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা