ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫

মুক্তি পেল ‘এশা মার্ডার

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:২৫ অপরাহ্ন
মুক্তি পেল ‘এশা মার্ডার মুক্তি পেল ‘এশা মার্ডার
মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল তুঙ্গে। এবার ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছে আজমেরী হক বাঁধন এবং পূজা এগনেজ ক্রুজ।

সিনেমার অন্যতম প্রযোজক ও লিডস এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারুক রায়হান জানান, খুব সাদামাটা একটি সমাজে ভয়ংকর একটি ঘটনা কীভাবে সবকিছু পাল্টে দিতে পারে তার অনবদ্য গল্প সম্ভার হচ্ছে ‘এশা মার্ডার’। গল্প বলার ধরনে সিনেমাটি মুগ্ধতা ছড়াবে বলে আমার বিশ্বাস।

সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, জীবন-জীবিকা, প্রেম, খুন আর মানবীয় আবেগের একটি উপখ্যান তৈরির চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা দর্শকরাই বলবেন। টিজারে গল্পের খুব অল্প আবেশই রেখেছি।

জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন জানান, টিজার দর্শকদের কমেন্ট পড়ছিলাম। ছোট করে বললে বলব, দর্শক সাড়া আমাকে ও আমাদের টিমকে বিমোহিত করেছে। বিলিভ মি, এবার ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘এশা মার্ডার’-এর পার্র্থক্য দর্শকরা সিনেমা হলেই ধরতে পারবেন। আমি নিশ্চিত আমাদের সিনেমা তার আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন-আপ দিয়ে দর্শকদের বিনোদিত করবে।

লাক্স সুন্দরী হিসেবে পরিচিত এবং এশা ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, টিজার দেখে অনেকেই মুগ্ধতার কথা বলছেন। তবে, আমি পুরো সিমেনাম দেখে মুগ্ধতা শোনার অপেক্ষায়। আমার বিশ্বাস, আমাদের টিম-ওয়ার্ক বিফলে যাবে না।

ছবিটিতে আরও অভিনয় করেছেন– ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ এবং স্পেশাল এপিয়ারেন্স দিয়েছেন মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় নিমির্ত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটি আসন্ন ঈদ-উল-আযহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন মুক্তির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক