ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তি পেল ‘এশা মার্ডার

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:১৫:২৫ অপরাহ্ন
মুক্তি পেল ‘এশা মার্ডার মুক্তি পেল ‘এশা মার্ডার
মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল তুঙ্গে। এবার ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় সিনেমাটির শ্রেষ্ঠাংশে রয়েছে আজমেরী হক বাঁধন এবং পূজা এগনেজ ক্রুজ।

সিনেমার অন্যতম প্রযোজক ও লিডস এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারুক রায়হান জানান, খুব সাদামাটা একটি সমাজে ভয়ংকর একটি ঘটনা কীভাবে সবকিছু পাল্টে দিতে পারে তার অনবদ্য গল্প সম্ভার হচ্ছে ‘এশা মার্ডার’। গল্প বলার ধরনে সিনেমাটি মুগ্ধতা ছড়াবে বলে আমার বিশ্বাস।

সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, জীবন-জীবিকা, প্রেম, খুন আর মানবীয় আবেগের একটি উপখ্যান তৈরির চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা দর্শকরাই বলবেন। টিজারে গল্পের খুব অল্প আবেশই রেখেছি।

জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন জানান, টিজার দর্শকদের কমেন্ট পড়ছিলাম। ছোট করে বললে বলব, দর্শক সাড়া আমাকে ও আমাদের টিমকে বিমোহিত করেছে। বিলিভ মি, এবার ঈদের সিনেমাগুলোর মধ্যে ‘এশা মার্ডার’-এর পার্র্থক্য দর্শকরা সিনেমা হলেই ধরতে পারবেন। আমি নিশ্চিত আমাদের সিনেমা তার আনপ্রেডিক্টেবল স্টোরি লাইন-আপ দিয়ে দর্শকদের বিনোদিত করবে।

লাক্স সুন্দরী হিসেবে পরিচিত এবং এশা ভূমিকায় অভিনয় করা পূজা এগনেস ক্রুজ বলেন, টিজার দেখে অনেকেই মুগ্ধতার কথা বলছেন। তবে, আমি পুরো সিমেনাম দেখে মুগ্ধতা শোনার অপেক্ষায়। আমার বিশ্বাস, আমাদের টিম-ওয়ার্ক বিফলে যাবে না।

ছবিটিতে আরও অভিনয় করেছেন– ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ এবং স্পেশাল এপিয়ারেন্স দিয়েছেন মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্ত।

কপ ক্রিয়েশনের প্রযোজনায় নিমির্ত চলচ্চিত্রটিতে সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে বিঞ্জ এবং লিডস এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটি আসন্ন ঈদ-উল-আযহায় দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পর ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন মুক্তির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ মাদক কারবারী গ্রেপ্তার