ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০২:১৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০২:১৮:১১ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণ, ধর্ষক মাসুম গ্রেফতার
বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা মোঃ মাসুম মন্ডল (২৭)কে রাজশাহীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মাসুম মন্ডল, সে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন উথুলি পূর্বপাড়া গ্রামের ছামসুল আলমের ছেলে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চি করেছে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন সহজ, সরল, নিরীহ মহিলা। ভিকটিম ঢাকা শহরে কর্মরত থাকা অবস্থায় লিবিয়া প্রবাসী আসামি মাসুম মন্ডলের সহিত মোবাইল ফোনে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আসামি মাসুম মন্ডল দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টায় ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে ভিকটিমকে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আসামি মাসুম মন্ডল ভিকটিমকে জাল দলিল প্রস্তুত করে মিথ্যা বিবাহের অনুষ্ঠান করার মাধ্যমে ভিকটিম কে তার স্ত্রীর মর্যাদা দিয়ে গাজীপুর ভাড়াটিয়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে আসামি তা জানতে পেরে ভিকটিমকে রেখে পালিয়ে আসে। পরবর্তীতে ভিকটিম আসামি মাসুম মন্ডলের শিবগঞ্জের স্থায়ী বাসায় গিয়ে তার স্ত্রীর মর্যাদা চাইলে আসামি মাসুম তাকে মারধর এবং মেরে ফেলার হুমকি প্রদান করে বাসা থেকে তাড়িয়ে দেয়। 

পরবর্তীতে ভিকটিম নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে নালিশ করলে বিজ্ঞ আদালত বগুড়া শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা নেওয়ার আদেশ প্রদান করে। উক্ত আদেশের পরিপ্রক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মাসুম মন্ডল কে আসামি করে ধর্ষণ মামলা রুজু হয়। যাহা বগুড়া শিবগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৯/২০২৫ খ্রিঃ। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)। 

গ্রেফতার আসামীকে রাজশাহী মহানগরের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হইয়াছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩