ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৭:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৭:২২:৫৫ অপরাহ্ন
৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না
দীর্ঘ দু’দশকের কর্মজীবন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এখন বলিউডেও পরিচিত মুখ তমন্না ভাটিয়া। বলিউড তাঁকে ‘আইটেম ডান্সার’ হিসাবে দিয়েছে বিশেষ পরিচয়। কিন্তু, অভিনেত্রী নাকি ভেবেছিলেন সিনেমাজগতে থাকবেন মাত্র ১০ বছর। তার পর বিয়ে করে সন্তান নিয়ে সুখে সংসার করবেন। অথচ ৩০ বছর বয়স হতেই অন্য পরিকল্পনা অভিনেত্রীর।

এক সাক্ষাৎকারে তমন্না জানান, যখন তিনি কাজ শুরু করেন তখন ইন্ডাস্ট্রি অন্য রকম ছিল। সেই সময় নায়িকাদের কর্মজীবন ছিল ক্ষণিকের। মাত্র ১০ বছরেই শেষ হয়ে যেত অভিনয়জীবন। কিন্তু ৩০ বছর বয়সে পৌঁছে তমন্না বুঝতে পেরেছেন যে এখন পরিস্থিতি বদলেছে। বলিউডে নায়িকাদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্য লেখা হচ্ছে। তমন্নার কথায়, ‘‘আমি তো ভেবেছিলাম ১০ বছর বাদে অভিনয় ছেড়ে অন্য কিছু করতে হবে।

শুধু তাই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বাড়াটাকে উদ্‌যাপন করছি।’’ অভিনেত্রী জানান, বয়স লুকোনো কিংবা বয়স হওয়া মানেই হীনম্মন্যতায় ভোগা নয় বরং বয়স হলে সেটাকে উদ্‌যাপন করাটাই বাঞ্ছনীয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার