ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৬:৪৫ অপরাহ্ন
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত
পত্নীতলায় আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর জিএএসএন কর্মসূচির আওতায় ও প্রাকৃতিক কৃষক সমাজ এর সহযোগিণায় এবং পত্নীতলা বীজ ব্যাংক সমূহ ও সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার সম্ভুপুর গ্রামে বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণে “বীজ বিনিময় উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বীজ বিনিময় উৎসব উপলক্ষে আলোচনা সভায় সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নওগাঁর সমন্বয়কারী আছির উদ্দীনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা সুজন এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপি’র) সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা সুজন এর সাঃসম্পাদক ও সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুডু, প্রাণবৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি ইফতেখার আলী, লুব্ধ ধানের সংগ্রাহক ও উৎপাদক প্রকৌশলী হাসান জামান সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ, কৃৃষকবৃন্দ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা দেশিয় জাতের শাক-সবজি, ফলমুল উৎপাদন ও বীজ সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা অনিয়ন্ত্রিত জীবন ধারা ও খাদ্যরীতির পরিবর্তন করে সুস্থ্যধারার জীবন রীতিতে ফিরে আসার আহবান জানান। একেবারে তৃৃণমূলে জনসাধারণের মাঝে এধরণের সচেতনমূলক প্রোগ্রাম করার মধ্যদিয়ে প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন সাধন করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন।

এসময় বিনিময় উৎসব অনুষ্ঠানে উপজেলার সম্ভুপুর, বোরাম, বুজরুকমাহমুদ গ্রামের ২২০জন কৃষাণ-কৃষাণীর হাতে ৩৭ প্রকার শীতকালিন শাক-সবজির বীজ এবং একটি করে পেঁপের চারা বিতরণ করা হয়।

বীজ বিনিময় উৎসবে আসিবাসি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। অপরদিকে বেলা ৩ টায় উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে অনুরুপ বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ