ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ
পর্তুগালের কট্টর-ডানপন্থী বিরোধী দল শেগা-র নেতা আন্দ্রে ভেনতুরার নির্বাচনী প্রচারণার একটি বিলবোর্ড ঘিরে দেশটিতে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝোলানো বিলবোর্ডটিতে ভেনতুরার ছবিসহ বড় অক্ষরে লেখা হয়েছে— ‘Isto não é Bangladesh’—যার অর্থ ‘এটি বাংলাদেশ নয়’।

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে প্রচারণা শুরু করেছেন ভেনতুরা। তার দলের আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে, ‘যাযাবর (অভিবাসী) সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে’।

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই বিলবোর্ড বার্তা ও প্রচারণাকে ‘অপমানজনক ও বর্ণবাদী’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে ভেনতুরার আচরণকে ‘বর্ণবাদী প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শেগা নেতা আন্দ্রে ভেনতুরা নিজেই গত রোববার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রামে এই পোস্টারের ছবি পোস্ট করে লেখেন, ওরা ইতোমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। ১৮ জানুয়ারি আমরা এই দেশকে নাড়িয়ে দেব। কোনো ভয় নেই! স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই পোস্টারগুলো তার দলের নির্বাচনী প্রচারণারই অংশ।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে নিশ্চিত করেছে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ফারিদ পাটোয়ারি মন্তব্য করেছেন, রাস্তায় পোস্টার হলে প্রভাব আরও শক্তিশালী হয়। পর্তুগাল সবসময় নিরাপদ এবং আতিথেয় দেশ হিসেবে পরিচিত। তবে দেশে এমন বার্তা প্রকাশিত হলে চুপ থাকা উচিত নয়। আমাদের অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে।

মোইটা শহরের মেয়র কার্লোস আলবিনো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের পোস্টার আইন লঙ্ঘনের দিক নির্দেশ করছে। তিনি বলেন, যখন বলা হয় আইন মানতে হবে, তখন সবাইকেই আইন মানতে হবে। এটি কোনো বিশেষ সম্প্রদায় বা দলের জন্য নয়। তিনি আরও উল্লেখ করেন, জেনোফোবিয়া (বিদেশিভীতি) এবং বর্ণবাদ অপরাধ। তবে তিনি জানিয়েছেন, নগর পরিষদ সরাসরি অভিযোগ দায়ের না করলেও বিষয়টি প্রসিকিউটর অফিসের দ্বারা যাচাই করা উচিত।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক