ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫০:২৪ অপরাহ্ন
ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১
ভারতের বেঙ্গালুরুর আরটি নগর এলাকায় এক ব্রাজিলীয় মডেলকে (২১) যৌন হয়রানির অভিযোগে গত শনিবার ব্লিনকিটের একজন ডেলিভারি এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। ওই এজেন্ট ওই মডেলের বাড়িতে একটি অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানান হয়। 

ভুক্তভোগী ব্রাজিলীয় মডেলের এক নিয়োগকর্তার দায়ের করা এফআইআরের তথ্যমতে, গত ১৭ অক্টোবর দুপুর ৩টা ২০ মিনিট নাগাদ ওই মডেলের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। ওই অ্যাপার্টমেন্টে তিনি আরও দুই নারীর সঙ্গে থাকেন।

বেঙ্গালুরুর নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার অফ পুলিশ বাবাসাব নেমাগৌড় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তের নাম কুমার রাও পাওয়ার।অভিযুক্তকে অভিযোগ দায়েরের দিনই গ্রেফতার করা হয়েছে। সে বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের ডিপ্লোমা ছাত্র এবং ব্লিংকিটে খণ্ডকালীন ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করত।

এফআইআর অনুসারে, ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি এজেন্ট মডেলের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন। ভয় পেয়ে ওই মডেল দ্রুত ঘরের ভেতরে চলে যান এবং সঙ্গে সঙ্গে ঘটনাটি কাউকে জানাননি।

কয়েক দিন পর ব্রাজিলীয় মডেল তার রুমমেটদের কাছে ঘটনাটি জানান। এরপর রুমমেটরা তার নিয়োগকর্তাকে বিষয়টি জানালে, নিয়োগকর্তা অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গত ২৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ