ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৪৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৪৪:৫৫ অপরাহ্ন
রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা
দেশের কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে, এমন আশাবাদ দুই মাস আগে ব্যক্ত করেছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এবার কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তেমনই উদযাপনের ইঙ্গিত দিলেন তিনি।

আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এমনটাই জানান ফারুকী। 

তিনি বলেন, হুমায়ূন আহমেদ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করব হুমায়ূন আহমেদকে, এই ১৩ নভেম্বর। আরও বড়, আরও বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে।

ওই পোস্টে তিনি আরও বলেন, ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শিগগিরই।

এ সময় হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকী। সেইসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদরা থাকছেন কিনা- নেটিজেনদের অনেকে সংস্কৃতি উপদেষ্টার কাছে এমনটা জানতে চেয়েছিলেন। আরেক ফেসবুক পোস্টে উপদেষ্টাও ‘হ্যাঁ’ বলে জানিয়ে দিয়েছেন।     

ফারুকী লেখেন, অনেকেই জানতে চেয়েছেন হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনরা কি আমাদের সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে আছেন কিনা। প্রথমেই ধন্যবাদ যে এই প্রশ্নগুলা আসছে। এবার প্রশ্নের উত্তর- ইয়েস।

পাশাপাশি তিনি আরও জানান, শুধু তারাই নয়, শিল্পের নানা শাখার বরেণ্য মানুষরা থাকছেন সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে। ইতোমধ্যেই এ নিয়ে কাজ করছেন শিল্পকলা একাডেমির পরিচালকরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম