ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩৭:২৭ অপরাহ্ন
পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশি তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল।

মাদক দ্রব্য অধিদপ্তর জানায় সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় অস্ত্র  ও মাদক উদ্ধার করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়।

অভিযানের সময় বাড়ির পূর্ব পাশে অবস্থিত ঘড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে অভিযুক্ত আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন।

পরিদর্শক মঈন উদ্দিন কবির আরও জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস ওই এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন— এমন গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ ঘটনায় আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

স্থানীয় এলাকাবাসী জানায়, কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে, যাতে জেলার মাদক ও অস্ত্র চক্রকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি