ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩৩:৩২ অপরাহ্ন
জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা
মঞ্চে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশারফ হোসেনের হাতে থাকা মাইক সমাবেশের সময় ছিনিয়ে নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে আয়োজিত গণমিছিল ও সমাবেশের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনের উপস্থিতিতে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত কয়েকজন কর্মী হঠাৎ মাইক ছিনিয়ে নেন। এ সময় জেলা আমির ও জেলা সেক্রেটারির বিরুদ্ধে স্লোগানদেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, কুমিল্লা-৭ আসনের এমপি প্রার্থী মনোনয়নে সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন বলেন, সমাপনী বক্তব্যের সময় দু-একজন কর্মী বাকবিতণ্ডা করেছিল। তারা দলেরই, এবং ঘটনাটি সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। এরা শুধুমাত্র তাদের মতামত জানিয়েছে বরে মন্তব্য করেন তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক