ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্কে কৃতির পাশে থাকেনি গয়না সংস্থা যশের সঙ্গে জুটি বাঁধার পরে এ বার নতুন ছবিতে হাত! ‘কী অ্যান্ড কা ২’-এ দেখা যাবে কিয়ারাকে? কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকা খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান গ্রাম্য সালিশে নির্ধারণ করা হলো কিশোরীর ‘ইজ্জতের মূল্য’ ক্ষেতে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন ননা মিয়া, দেখে ফেলেন মা রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত টাকার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে কলাবাগানে বৃদ্ধ, অতঃপর... দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ ধরা রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা হলো ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকার সিংড়ায় 'ভয়েস ফর চেঞ্জ' প্রকল্পের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’; এমন বৃষ্টি ঝরতে পারে দু’দিন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:০৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:০৯:২৩ অপরাহ্ন
নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’; এমন বৃষ্টি ঝরতে পারে দু’দিন নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’; এমন বৃষ্টি ঝরতে পারে দু’দিন
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বৃষ্টি বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। এছাড়া উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায়’ এ তথ্য দেয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ১১টা থেকে) খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দেশের চার সমুদ্র বন্দরেও দেয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।

এছাড়াও আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এক ব্রিফিংয়ে জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে থাকবে দমকা হাওয়া ও বজ্রপাত। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার কোনো সম্ভাবনা নেই।

এই আবহাওয়াবিদ আরও বলেন, সামাজিকমাধ্যমে আবহাওয়াকে কেন্দ্র করে অনেক গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছাড়া দেশবাসীকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধও করেন তিনি।

এছাড়াও নদীবন্দরের জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়, আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের