ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল গেটস,পাম বন্ডির সাক্ষ্য স্থগিত পিএসজির দাপটে কোণঠাসা লিভারপুল! চুক্তি না মানলে আরও ভয়াবহ, আরও শক্তিশালী হামলা শুরু হবে: ট্রাম্প আবু সাঈদ হত্যা: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের যে সাজা হলো ৯ লাখ অভিবাসীর স্ট্যাটাস অবৈধভাবে বাতিল করেছে ট্রাম্প প্রশাসন: বিচারকের রায় নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ সম্পর্ক ভাঙল সেতারবাদক ঋষভ রিখীরাম ও সান্যা মলহোত্রের! ‘ঋতুস্রাব কোনও অজুহাত নয়’, মন্তব্যের জেরে কটাক্ষের শিকার শ্রীলীলা! জামালপুরে অপহৃত মাদরাসাছাত্রীকে নরসিংদী থেকে উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে শুরু হল আ্যাপের মাধ্যমে তেল বিক্রি ৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেপ্তার চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বাড়িওয়ালার ধর্ষণ যুদ্ধবিরতির পরও লেবাননে ভয়াবহ বিমান হামলা, বহু হতাহত হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৩০:৫২ অপরাহ্ন
ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়ে দিয়েছেন সেই ভাতিজা। 

সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে শেয়ার করে আজিজ বিষয়টি নিশ্চি করেন।

এর আগে, গত ১৮ অক্টোবর উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। ঘটনার তৃতীয় দিন রুবিনাকে তালাক দেন স্বামী মাইদুল ইসলাম।

আব্দুল আজিজের পোস্টে দেখা যায়, ৪টি ছবি শেয়ার করেছেন তিনি। যার একটিতে পূর্বে চাচি-ভাতিজার সম্পর্ক থাকা ওই নারী এবং আব্দুল আজিজের সেলফি, আর একটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অপর দুটি ছবিতে তাদের কাবিননামার কপি। তার শেয়ার করা তথ্যানুযায়ী গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আব্দুল আজিজের দেওয়া ওই পোস্টে এখন পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ৩৭১টি। শেয়ার হয়েছে ৪১টি। আর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু