ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের

‘চেতনানাশকে সবাই অজ্ঞান, ‘ভোরে মেয়ের চিৎকারে উঠে দেখি সব তছনছ’

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:০৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:০৭:০৪ অপরাহ্ন
‘চেতনানাশকে সবাই অজ্ঞান, ‘ভোরে মেয়ের চিৎকারে উঠে দেখি সব তছনছ’ ‘চেতনানাশকে সবাই অজ্ঞান, ‘ভোরে মেয়ের চিৎকারে উঠে দেখি সব তছনছ’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালায় দেওয়া টিন সরিয়ে প্রবেশ করে। তারা শয়ন কক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে দেয়। পরে দুই লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গয়না, দুইটি মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রায় ২০ লাখ টাকার লুটপাট চালানো হয়।

ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি অসুস্থ আত্মীয়কে দেখতে মধ্যরাতে বাড়িতে এসেছিলাম। কিছু খেয়ে ঘুমোতে যায়। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও আমার ছেলের স্মার্টফোনসহ মূল্যবান সব মালামাল লুট হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তারা না উঠায় বুঝতে পারি তাদের অজ্ঞান করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোক আসে, এরপর চোররা ডগি দিয়ে পালিয়ে যায়।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করব এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪

​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪