ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

হঠাৎ বিআরটিসি বাসে আগুন, যা জানা গেল

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৫১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৫১:৪৬ অপরাহ্ন
হঠাৎ বিআরটিসি বাসে আগুন, যা জানা গেল হঠাৎ বিআরটিসি বাসে আগুন, যা জানা গেল
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আগুনে পুড়ে গেছে। ধোঁয়া দেখে বাস থামালে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। পরে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাসটির চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টায় যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। পথে উজিরপুরের ইচলালী টোল প্লাজায় আসলে যাত্রীরা বাসে ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। গাড়ি থামালেই আগুনের কুণ্ডলী দেখতে পাই। তবে সকল যাত্রী নিরাপদে গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার