ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪০:০২ অপরাহ্ন
রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা যুবদল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূটির আয়োজন করেন।

বেলা ১১টায় উপজেলা বিএনপির অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন কাজী , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ