ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর... নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন জ্যোতি

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৪:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৪:২৪:০৫ অপরাহ্ন
বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন জ্যোতি ছবি: সংগৃহীত
ভারতে চলমান নারী বিশ্বকাপ থেকে ৩ পয়েন্ট অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালো করলেও বাকি ম্যাচগুলো ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দেশের ফিরেই ব্যাটিং ব্যর্থ দায় নিজের কাঁধে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। এদিন বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগ্রেস অধিনায়ক।

জ্যোতি বলেন, ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার আমি একদম বলব যে আমি আমার ব্যাটিং করতে পারিনি। বলব যে আমার অফ ফর্মটা আসলে দলকে বেশি আমার কাছে মনে হয়েছে ভুগিয়েছে বেশি। 

তিনি বলেন, টপ অর্ডাররা যখন ব্যাটিং করি, যখন একটা ভালো স্কোর থাকে, কারণ আমি অন্যরকমভাবে ব্যাটিং করতে পছন্দ করি। তো, সেই ক্ষেত্রে সেটা আমি আসলে দলকে দিতে পারিনি।

নিজের পারফরম্যান্সকে দায়ী করলেও শারমিন আক্তার সুপ্তা, রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবহানা মোস্তারি পারফরম্যান্সের প্রশংসা করেছেন জ্যোতি। তবে দল হিসেবে ধারাবাহিক না হতে পারলে এসব পারফরম্যান্স কাজে লাগানো যাবে না বলেও স্বীকার করেছেন জ্যোতি। 

তিনি বলেন, সুপ্তা আপু নিয়মিত রান করেছেন এবং সোবহানা খুব ভালো করেছে। দুই-একটা ম্যাচে ব্যক্তিগত কিছু ছোট ছোট ক্যামিও ছিল। স্বর্ণা খুব ভালো খেলেছে। ঝিলিক শুরুর দিকটা অনেক ভালো দিয়েছে। তো, এগুলো যদি আমরা আসলে দল হিসেবে যদি আমরা ধারাবাহিক হতে পারি, তখন দেখবেন যে তখন বড় ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হবে।

বিশ্বকাপে অনেক বেশি প্রত্যাশা ছিল মারুফা আক্তারকে নিয়ে। এই পেসারের লাইন লেন্থ নিয়ে হতাশ হয়েছেন জ্যোতি। তার ভাষ্য, মারুফা, আমি বলব যে ও নতুন বলে অনেক বেশি ধারাবাহিক ছিল। কিন্তু মাঝে দুই-একটা ম্যাচে ও হচ্ছে বলব কলাপস করেছে। 

কিন্তু তারপরেও ওর কাছ থেকে টিম আরও বেশি আশা করে যে তিন থেকে চার ওভার বল করার পরে পাওয়ার প্লে, তারপর হচ্ছে মিডল ওভারে ওকে দিয়ে বোলিং করানোটা কঠিন হয়ে যাচ্ছিল। ছন্দ পাচ্ছিল না। দেখা যাচ্ছে লাইন-লেন্থও ভালো ছিল না এবং আমরা এমন কঠিন মুহূর্তগুলোতে ছিলাম যে আমরা রানও লিক করতে পারতেছিলাম না। যার কারণে ওকে বারবার এনে চেষ্টাও করা যাচ্ছিল না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮