ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

শীতের মিঠেকড়া রোদে কি সানস্ক্রিনের আদৌ দরকার পড়ে!

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৪:১৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৪:১৭:৪৫ অপরাহ্ন
শীতের মিঠেকড়া রোদে কি সানস্ক্রিনের আদৌ দরকার পড়ে! প্রতিকী ছবি
ত্বকের যত্ন বলতে এখনও অনেকে বোঝেন শুধু ফেসওয়াশ ময়েশ্চারাইজার। এদিকে শীত আসছে, যাঁরা আরও একটু বেশি খেয়াল রাখেন, তাঁরা ব্যবহার করতে শুরু করবেন সিরাম বা আরও দামি স্কিনকেয়ার প্রোডাক্ট। কিন্তু তারপরও ত্বককে আসলে সুরক্ষা দেয় যে উপাদানটি, সেটিকে অনেকেই অবহেলা করেন - তা হল সানস্ক্রিন।

কাঠফাটা পরিস্থিতি, মেঘলা দিন বা শীতের মিঠে রোদ - ত্বকের উপর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব কিন্তু পড়ে।

চর্মরোগ বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট) ও ওয়েলনেস ফিজিশিয়ান কিরণ শেঠি জানিয়েছেন, সানস্ক্রিন কোনও বিলাসিতার উপকরণ নয়, বরং এটিকে আজীবনের একটি বিনিয়োগ বলে মনে করা যেতে পারে। তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “সানস্ক্রিন প্রতিদিনের অপরিহার্য সঙ্গী। শুধু গরমের দিনেই নয়, মেঘলা বা বৃষ্টির দিনেও এটি ব্যবহার করা উচিত।”

কেন সানস্ক্রিন 'আজীবনের বিনিয়োগ' বলছেন স্কিন বিশেষজ্ঞ?

ডাঃ শেঠির মতে, টিনএজ বা তরুণ বয়সে রোদে যে পরিমাণ ক্ষতি হয়, তার প্রভাব দেখা দেয় অনেক বছর পর। এতে ত্বকে বার্ধক্যের ছাপ দ্রুত আসে, বলিরেখা পড়ে, সানস্পট তৈরি হয় এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

তিনি জানান, “কিছু কেমিক্যাল সানস্ক্রিন শরীরে স্কিনের মাধ্যমে শোষিত হলেও আধুনিক ইউরোপীয় ও কোরিয়ান ফর্মুলাগুলি নিরাপদ এবং কার্যকর।”

কীভাবে বেছে নেবেন ও ব্যবহার করবেন সঠিক সানস্ক্রিন?

ডাঃ শেঠি জানিয়েছেন, “বেশিরভাগ জনপ্রিয় কোরিয়ান সানস্ক্রিন কেমিক্যাল বেসড হলেও সব কেমিক্যাল ফিল্টার ক্ষতিকর নয়।”
তিনি আরও বলেন, “SPF ৩০ প্রায় ৯৭% UVB রশ্মি থেকে রক্ষা করে, আর SPF ৫০ রক্ষা করে ৯৮%। তাই উচ্চ SPF মানেই লাগাতার সুরক্ষা, এমনটা নয়।”

তবে তিনি সতর্ক করে দেন, SPF শুধু UVB রশ্মি থেকে সুরক্ষার মান নির্ধারণ করে। UVA রশ্মি থেকে রক্ষা পেতে হলে সানস্ক্রিনে PA রেটিং থাকা আবশ্যক।

কোন কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে?

ডাঃ শেঠির পরামর্শ, “যখনই UV ইনডেক্স ৩ বা তার বেশি থাকে, তখন অবশ্যই সানস্ক্রিন লাগান, এমনকী মেঘলা বা বৃষ্টির দিনেও। মুখের জন্য অন্তত দুটি আঙুলের সমান পরিমাণ সানস্ক্রিন জরুরি করুন, শুধু এক-দু’ফোঁটা নয়।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান