ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

'মিষ্টি' ব্রেকফাস্টই ক্লান্তির কারণ! ক্ষয় হচ্ছে শরীরের, খাবারে এই বিকল্পই ধরে রাখবে এনার্জি

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৪:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৪:১৫:২২ অপরাহ্ন
'মিষ্টি' ব্রেকফাস্টই ক্লান্তির কারণ! ক্ষয় হচ্ছে শরীরের, খাবারে এই বিকল্পই ধরে রাখবে এনার্জি প্রতিকী ছবি
সকালের নাস্তা মানেই প্যানকেক, টোস্ট বা গ্র্যানোলা? তাহলে এবার নিজের চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে। ফরাসি বায়োকেমিস্ট ও নিউইয়র্ক টাইমসের বেস্টসেলিং লেখিকা জেসি ইনশোপে, যিনি সোশ্যাল মিডিয়ায় Glucose Goddess নামে পরিচিত, জানাচ্ছেন- সকালে শুধু কার্বোহাইড্রেট খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয়। দীর্ঘদিন ধরে এমন চললে মেটাবলিজমে প্রভাব পড়বে, এমনকি শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

জেসির মতে, টোস্ট, মুসলি, গ্র্যানোলা, ওটসের সঙ্গে মধু বা শুধু ফলের রস- এসব খাবারে চিনি ও স্টার্চ অনেক বেশি থাকে। এগুলি খাওয়ার পর মস্তিষ্কে হঠাৎ ডোপামিন বেড়ে যায়, ফলে অল্প সময়ের জন্য ভালো লাগা ও চনমনে ভাব আসে। কিন্তু সেটা শক্তি নয়, কেবল ক্ষণিকের আনন্দ কেবল।

তিনি ব্যাখ্যা করেন, 'সকালে অতিরিক্ত চিনি খেলে শরীরের শক্তিকেন্দ্র ‘মাইটোকন্ড্রিয়া’ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই কোষগুলোই শরীরে শক্তি তৈরি করে।' জেসির কথায়, “সকালে বেশি চিনি বা স্টার্চ খেলে মাইটোকন্ড্রিয়া ক্লান্ত হয়ে যায়, ফলে সারাদিন দুর্বলতা, অবসাদ আর মনোযোগের ঘাটতি দেখা দেয়।” ফলে প্রথমে শক্তি পেলেও ধীরে ধীরে শরীর চিরস্থায়ী ক্লান্তিতে ভুগতে শুরু করে।  তাই  তাঁর পরামর্শ, "সকালে মিষ্টি বা স্টার্চি খাবার নয়, বরং প্রোটিনভিত্তিক নোনতা খাবার খান।"

কী খাবেন সকালে
জেসি জানিয়েছেন, সকালের নাস্তায় রাখুন ডিম, গ্রিক ইয়োগার্ট, স্যামন মাছ, ডাল, টোফু, পনির, আগের দিনের রান্না করা মাংস বা এক স্কুপ প্রোটিন পাউডার। এসব খাবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং সারাদিনে কাজ করার শক্তি জোগায় এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি