ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৩:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৩:৪৬:০২ অপরাহ্ন
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ ছবি: সংগৃহীত
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এতে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। স্বাগতিক বাংলাদেশের ফাইনাল খেলার লক্ষ্য ছিল। অথচ তৃতীয় স্থানও অর্জন করতে পারেনি।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আজ স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করেছে। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হারলো।

শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়।

২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে পরাজিত করে পঞ্চম স্থান অধিকার করেছে। মালদ্বীপ ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করে।

এই ম্যাচের প্রথম সেটে নেপাল ২৯-২৭ পয়েন্টে জয় পায়। এরপর দ্বিতীয় সেটেও তারা ২৫-২০ পয়েন্টে জেতে। তৃতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যেখানে মালদ্বীপ ৩৭-৩৫ পয়েন্টে নেপালকে হারিয়ে এবারের টুর্নামেন্টে প্রথম সেট জেতে। কিন্তু চতুর্থ সেটে নেপাল আবার ঘুরে দাঁড়ায় এবং ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২