ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪ রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৯:২৯ অপরাহ্ন
সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ত্রাস চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাতকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে,গত পনের মাস অস্ত্রধারী চাঁন্দা ডাকাতের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়েছিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দারা। ৫ আগস্টের পর বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ডে আলোচনায় আসেন চাঁন্দা ডাকাত। তার ভয়ে এলাকাছাড়া অনেক মানুষ, রাজনৈতিক কানেকশনে ভয় পেত পুলিশও। তার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের ছিল ব্যাপক অনীহা।  

গ্রেপ্তার চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের মোজাম সর্দার বাড়ির আব্দুল বাতেনের ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই।  

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলআমিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ জানায়, চাঁন্দা ডাকাত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ এলাকাবাসীকে ভয়-ভীতি দেখিয়ে  জুলুম, নির্যাতন ও চাঁদাবাজী করে আসছে। অস্ত্রও গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা-হাঙ্গামা করার জন্য আগ্নেয়াস্ত্র তার হেফাজতে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।  

স্থানীয়দের ভাষ্য, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর চাঁন্দা ডাকাত মোহাম্মদপুর ইউনিয়নে নির্বিচারে চাঁদাবাজি, খামারের গরু, মহিষ, মাছ লুঠ করে হাতিয়ে নেয় প্রায় কয়েক কোটি টাকা। একই সাথে মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয় এই ইউনিয়ন। এক সময়ের শান্তির জনপদ মোহাম্মদপুর ইউনিয়ন এখন অশান্তিও সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। মাদক,অবৈধ অস্ত্রধারীদের অস্ত্রের ঝনঝনানিতে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে স্থানীয় বাসিন্দারা। ৫ আগস্টের পর মোহাম্মদপুর ইউনিয়নে চাঁন্দা ডাকাত বাহিনী,ফারুক বাহিনীর এবং মাদককারবারি তোতলা বাহিনীর আবির্ভাব হয়। চাঁন্দা ডাকাত বাহিনী,ফারুক বাহিনী চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। অপরদিকে, আওয়ামীলীগ নেতা তোতলা বাহিনী জমজমাট মাদক ব্যবসা চালাচ্ছেন। অনেকে এসব ঘটনা জেনেও না জানার ভান করায় মোহাম্মাদপুর ইউনিয়নের ৩০ হাজার বাসিন্দা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বাহিনী গুলোর মধ্যে চাঁন্দা ডাকাত ও ফারুক বাহিনীর কাজ হলো স্থানীয় লোকজনের খামার থেকে গরু,মহিষ, ও মাছ লুঠ করে নিয়ে অন্যত্র বিক্রী করে দেওয়া। আর তোতলা বাহিনীর কাজ হলো চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলা সংলগ্ন  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উড়িরচর থেকে নদীপথে মাদকের চালান মোহাম্মদপুর ইউনিয়নের ঘাট দিয়ে এনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন, সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করা।

মোহাম্মাদপুর ইউনিয়নের বাসিন্দা মো.আলাউদ্দিন বলেন, চাঁন্দা ডাকাত ও কালাম মাঝির ভাই মো.ফারুক মাঝি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী ও তার ভাইদের খামার থেকে ২০টি মহিষ, ২৬ টি গরুও বিভিন্ন প্রজেক্ট থেকে কোটি টাকার মাছ ও ক্ষেতের ধান লুট করে নিয়ে গেছে। খামারের লোকজন অস্ত্রের ও প্রাণ ভয়ে বাঁধা দিতে পারেননি।  

র‍্যাব হেফাজতে থানায় অভিযুক্ত চাঁন্দা ডাকাতের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ নাকচ করে দিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁন্দা ডাকাতের ভাই মো.দিদার বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে একটি চুরির অভিযোগও নেই। ষড়যন্ত্র করে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইউনিয়নে কোন বাহিনী নেই।  

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন,এছাড়াও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যার চেষ্টাসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার