ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নিয়ামতপুরে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৩:০৫:৩১ অপরাহ্ন
নিয়ামতপুরে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন নিয়ামতপুরে বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে  আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও  উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক মহতাছিন মোল্লা; নিয়ামতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বয়স্ক জনগোষ্ঠীর সঠিক তালিকা হালনাগাদ করা হলে প্রকৃত উপকারভোগীরা সরকারি ভাতার আওতায় আসতে পারবেন। এতে সামাজিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত হবে এবং বঞ্চিত মানুষজন সরকারি সহায়তা সহজেই পাবেন।

তিনি আরো বলেন, সরকারের এ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি