ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করায় ছাত্রলীগ কর্মী ফাইজা আটক

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০২:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০২:৩২:৩২ অপরাহ্ন
জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করায় ছাত্রলীগ কর্মী ফাইজা আটক জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করায় ছাত্রলীগ কর্মী ফাইজা আটক
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল গত সোমবার (২৭ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে রাজশাহীর গোদাগাড়ী থানার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ কটূক্তিমূলক বক্তব্য দেন। ভিডিওটিতে তাকে শেখ হাসিনার ছবি প্রদর্শন করে "জয় বাংলা" স্লোগান দিতেও দেখা যায়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশের পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যান। পরে গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক