ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করতে হবে, না হলে পরীক্ষায় পাস করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০১:৪১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০১:৪১:৪১ অপরাহ্ন
শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করতে হবে, না হলে পরীক্ষায় পাস করা যাবে না: শিক্ষা উপদেষ্টা ছবি: সংগৃহীত
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এখন থেকে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করতে হবে, না হলে পরীক্ষায় পাস করা যাবে না।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল বিশ্লেষণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
শিক্ষা উপদেষ্টা বলেন, শোনা যাচ্ছে এইচএসসি পরীক্ষার পর লাইব্রেরিতে স্টেশনারি ও শিক্ষা উপকরণের বিক্রি বেড়েছে। যদিও এর কোনো প্রামাণ্য তথ্য নেই তবে বিষয়টি বাস্তবসম্মত।
 
তিনি বলেন, গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাঙ্গনে ব্যাপক নাড়া দিয়েছে কারণ, এখন আর আগের মতো শুধু পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে না। পড়াশোনা করতে হবে।
 
উপদেষ্টা আরও জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই আমরা বলেছিলাম, ফলাফল মূল্যায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি সভা করব। সেই সভাটি সবাইকে নিয়ে আয়োজন করা হলো, সভা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান।
 
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবেদ চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইয়ার বিভাগের অধ্যাপক শাহ শামীম আহমেদ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত নয় জন এডিসি (শিক্ষা), নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং এইচএসসি পরীক্ষায় ভালো ও খারাপ ফলাফল করা ১৮টি করে স্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় ভালো ফলাফল করা সম্ভব হয়নি।
 
অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফল করেছে তাদের শিক্ষকরা জানান, নিয়মিত ক্লাস, উপস্থিতি এবং পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে।
 
অনেক শিক্ষক বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে একটি ধারনা ছিল-পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে। এই মনোভাব নিয়ে এবছরও অনেকে পরীক্ষা দিয়েছে, যার ফলে তাদের একটি বড় অংশ খারাপ ফল করেছে। সূত্র: বাসস।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি