ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয় সিরাজগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ রামিসা হত্যাকাণ্ডের রায় ৭ জুন মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইজরায়েল! থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

পরীমণির সঙ্গে দ্বন্দ্ব, অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:১৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:১৪:৪৪ অপরাহ্ন
পরীমণির সঙ্গে দ্বন্দ্ব, অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস পরীমণির সঙ্গে দ্বন্দ্ব, অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার দুই দর্শকপ্রিয় মুখ পরীমণি ও বুবলী। চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন এই দুই নায়িকা। বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। এর আগে পরীর ছেলের জন্মদিনে দামি উপহার দিয়েছিলেন অপু। অনেকের ধারণা সাম্প্রতিক সময় অপু-পরীর সম্পর্কে ভালো যাচ্ছে না।

গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেন পরীমণি। অপুকে পল্টিবাজ এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু পাননি। ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়োসড়ো বিতর্ক শুরু হয়েছিল। 

পরীর মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর। এদিকে পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে। অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে তাহলে দুইজনের সম্পর্কে তলানিতে ঠেকেছে? এবার অনুরাগীদের প্রশ্নের জাবাব দিয়েছেন অপু বিশ্বাস। 

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরী-অপুর সম্পর্কে এখন কেমন যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালক অপুর কাছে জানতে চান পরীর সঙ্গে কী আগের মতো সম্পর্ক আছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।

অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায়, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার