ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বিপাকে বাবা-মা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:১১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:১১:৩৮ অপরাহ্ন
একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বিপাকে বাবা-মা একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বিপাকে বাবা-মা
পটুয়াখালীর বাউফলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম হয়েছে। কিন্তু এই নবজাতকদের খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাদের বাবা-মা।

জানা যায়, গত ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দেন লামিয়া নামের এক গৃহবধূ। লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী। স্থানীয় বাহেরচর বাজারে সোহেল হাওলাদারের ছোট্ট একটি মুদি দোকান রয়েছে। এই মুদি দোকানের আয় দিয়েই চলে তার সংসার। একসঙ্গে ৫টি সন্তান পেয়ে অনেক খুশি সোহেল ও তার স্ত্রী লামিয়া; কিন্তু এই নবজাতকদের খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।

সেই সন্তানের বাবা সোহেল হাওলাদার বলেন, দুধ ও ন্যাপকিন ক্রয় করতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা খরচ হচ্ছে। এছাড়াও বাচ্চারা অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়। প্রতিদিন এত টাকা খরচ করার সামর্থ্য আমার নেই। একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন স্ত্রী লামিয়া। তাকেও এই মুহূর্তে বেশি বেশি পুষ্টিকর খাবার দেওয়া প্রয়োজন। আমার এখন যা আয় হয় তা দিয়ে এই নিষ্পাপ শিশুদের লালন পালন করা অসম্ভব হয়ে পড়েছে। 

তিনি বলেন, সন্তান প্রসবের সময় বরিশাল হাসপাতালে ৯ দিন থাকতে হয়েছে। এখন পর্যন্ত ধারদেনা করে ও একটি এনজিও থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ২ লাখ টাকা। সবকিছু সামলাতে গিয়ে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। 

সোহেল হাওলাদারের শাশুড়ি শাহনাজ বেগম বলেন, আমার ৫ নাতি-নাতনির নাম রেখেছি হাসান, হোসাইন, মোয়াজ্জেম, লাবিবা ও উমামা। সিজার অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তারা জন্ম নেওয়ার পর অনেকে দেখতে এসেছেন। কেউ কেউ সাহায্যর কথা বলেছেন; কিন্তু এখন পর্যন্ত কেউ সহায়তার হাত বাড়িয়ে দেননি। মা-মেয়ে মিলে ৫ সন্তানের সেবা শুশ্রূষা করে যাচ্ছি। একটানা লালন পালন করতে গিয়ে মাঝেমধ্যে দুজনেই আবার অসুস্থ হয়ে যাই।  সরকারি বা বেসরকারি উদ্যোগে সাহায্যের হাত বাড়ালে এই নিষ্পাপ মুখগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। 

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা