ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

খালে মিলল নিখোঁজ গৃহবধূর ওড়না পেচানো মরদেহ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৬:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:০৭:১৫ অপরাহ্ন
খালে মিলল নিখোঁজ গৃহবধূর ওড়না পেচানো মরদেহ খালে মিলল নিখোঁজ গৃহবধূর ওড়না পেচানো মরদেহ
টাঙ্গাইলের মির্জাপুরে বারই খাল থেকে গোলাপী বেগম (৩২) নামে তিন সন্তানের জননী গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন। স্বামী আব্দুল কাদের লাশটি তার স্ত্রী হিসেবে শনাক্ত করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌর সদরের বারই খালের বাইমহাটি অংশে স্থানীয়রা কচুরিপানার সাথে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করার সময় তার গলায় ওড়না পেচানো ছিল এবং এক পা জিআই দরে বাঁধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহত গোলাপীর মা সমলা বেগম জানান, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে মোবাইল ফোনও বন্ধ ছিল। এছাড়া খাল পারাপারের জন্য ব্যবহৃত নৌকাটিও নিখোঁজ ছিল। পরে রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসরপাড়া এলাকায় কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। ঘটনার রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

নিহতের স্বামী আব্দুল কাদের জানান, ‘বিষয়টি এখনি বলা যাবে না,’ তবে তিনি আগে থেকেই স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক