ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল রাজশাহী-৩ আসনে নারী প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ নবনির্বাচিত এমপি মিলনের মতিহারে প্রতিপক্ষের গুলিতে কোল্ড স্টোরেজ শ্রমিক নিহত, এলাকায় উত্তেজনা এমপি নির্বাচিত হওয়ায় রাবি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মিনু বগুড়ায় ২ দিনে ২ কিশোর ছুরিকাঘাতে নিহত, এলাকায় আতঙ্ক রাজশাহী-৩ আসনে বিজয়ের পরদিনই এলাকায় নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময় রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর ভূমিদস্যু-চাঁদাবাজদের ছাড় নয়, রাজশাহীতে মিনুর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২, রামেকে ভর্তি-১ নওগাঁ-৬ আসনে জামানত হারাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থী নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা রোজার ফজিলত ও গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাউজানে পরিত্যক্ত পাইপগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, র‌্যাব থানায় হস্তান্তর যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে বিব্রত করা হত্যাচক্রান্ত মামলায় ভারতীয় নাগরিকের দোষ স্বীকার নিউ ইয়র্কে দুর্যোগ সহায়তা তহবিল জালিয়াতি মামলায় আট বাংলাদেশির দোষ স্বীকার কুষ্টিয়া-৩ আসনে সৌজন্য সাক্ষাৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কার্যালয়ে মিষ্টি নিয়ে গেলেন আমির হামজা চার কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কে ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের অকাল মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র গভীর শোক প্রকাশ রাজশাহীর সাংবাদিক আমিনুল ইসলাম আমিনের মৃত্যুতে রাজশাহী রিভার সিটি প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ রাজশাহীর বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ১৪৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ

টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমন্ত সহপাঠীকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫৭:৩৮ অপরাহ্ন
টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমন্ত সহপাঠীকে গলা কেটে হত্যা টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমন্ত সহপাঠীকে গলা কেটে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমিয়ে থাকা এক মাদরাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম।

এর আগে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।  

নিহত মো.নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে, আটক আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়। কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে ছায়েদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদরাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে ছায়েদ ঘুম থেকে উঠে নাজিমকে জবাই করে দেয়। ওই সময় নাজিমের গোঙরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র-শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটে। লাশের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল

নির্বাচনী কভারেজে কৃতিত্ব: তিন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে বাংলাদেশ মেইল