ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বগুড়ায় তালাক সংখ্যা বেড়েছে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
বগুড়ায়  তালাক সংখ্যা বেড়েছে বগুড়ায় তালাক সংখ্যা বেড়েছে
বগুড়ায় বিয়ের পর নতুন সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর যে পরিমাণ বিয়ে হচ্ছে, তার অর্ধেক তালাকে রূপ নিচ্ছে। মূলত পরকীয়া, স্বামী মাদকাসক্ত, যৌতুক নিয়ে দ্বন্দ্ব, মতের অমিল, পারিবারিক অশান্তি ও আয়-ব্যয়ের বিরোধ—সব মিলিয়ে নতুন সংসারগুলো ভাঙনের মুখে পড়ছে। বাবা-মার বিচ্ছেদে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। এতে করে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। 

বগুড়া জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে জেলার ১২ উপজেলায় নতুন বিয়ে নিবন্ধিত হয়েছে ৮০ হাজার ৫২৭টি, আর একই সময়ে তালাক হয়েছে ৩৮ হাজার ৪০৮টি। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে বিয়ে ১৬ হাজার ৬৪৫টি ও তালাক ৭ হাজার ৮৫৫টি, ২০২০-২১ অর্থবছরে বিয়ে ১৪ হাজার ৮৯০টি ও তালাক ৬ হাজার ৮৩০টি, ২০২১-২২ অর্থবছরে বিয়ে ১৫ হাজার ৮০টি ও তালাক ৭ হাজার ৩৫৫টি, ২০২২-২৩ অর্থবছরে বিয়ে ১৫ হাজার ৮০টি ও তালাক ৭ হাজার ৩৫৫টি।

পরিসংখ্যান বলছে, তালাকের আবেদনকারীদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। শহরাঞ্চলের চেয়ে গ্রামে তালাকের হার সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে মূলত স্বামীদের মাদক সেবন ও জুয়ায় আসক্তি সংসার ভাঙনের বড় কারণ।

চিকাশী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মো. সুজন মিয়া বলেন, অনেক স্বামী জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হয়ে যায়। এরপর সংসারের ব্যয় বহন করতে না পারায় সম্পর্ক ভেঙে যায়। আর শহরাঞ্চলে অহংবোধ, পরকীয়া, নারীদের অতিরিক্ত জেদ ও সম্পর্কের টানাপোড়েনই বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বগুড়ার আইনজীবী অ্যাডভোকেট নাসরিন জাহান জেরিন বলেন, নেশা ও পরকীয়া এখন ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন, এতে ইতিবাচক দিক যেমন আছে, তেমনি কখনও অহংবোধও জন্ম নিচ্ছে, যা দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে।

শিশু আদালতের পিপি ও সমাজকর্মী সুফিয়া বেগম বলেন, বাবা-মার বিচ্ছেদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সন্তানের। সে হয় মায়ের কাছে থেকে বাবাকে হারায়, নয়তো বাবার কাছে থেকে মায়ের স্নেহ পায় না। এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

বগুড়া জেলার সিনিয়র আইনজীবী আব্দুল হান্নান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, যৌথ পরিবারের অভাব এবং নারীর আর্থিক স্বাধীনতা—সব মিলিয়েই তালাকের হার বেড়েছে।

সুশীল সমাজের মতে, সম্পর্ক রক্ষায় স্বামী-স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধনকে পুনরুজ্জীবিত করতে না পারলে এই প্রবণতা রোধ করা সম্ভব হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত