ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ামতপুরে ৮০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২ ​সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন মোহনপুরে কবরস্হানের জমি দখলের অভিযোগ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং বিষয়ক কর্মশালা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সাতকানিয়ায় ব্যবসায়ী শাহাদাত হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামি ইসমাইল গ্রেপ্তার ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেফতার গাজীপুরে যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সাথে কার-মাইক্রো ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

বগুড়ায় তালাক সংখ্যা বেড়েছে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
বগুড়ায়  তালাক সংখ্যা বেড়েছে বগুড়ায় তালাক সংখ্যা বেড়েছে
বগুড়ায় বিয়ের পর নতুন সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রতি বছর যে পরিমাণ বিয়ে হচ্ছে, তার অর্ধেক তালাকে রূপ নিচ্ছে। মূলত পরকীয়া, স্বামী মাদকাসক্ত, যৌতুক নিয়ে দ্বন্দ্ব, মতের অমিল, পারিবারিক অশান্তি ও আয়-ব্যয়ের বিরোধ—সব মিলিয়ে নতুন সংসারগুলো ভাঙনের মুখে পড়ছে। বাবা-মার বিচ্ছেদে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুরা। এতে করে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। 

বগুড়া জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে জেলার ১২ উপজেলায় নতুন বিয়ে নিবন্ধিত হয়েছে ৮০ হাজার ৫২৭টি, আর একই সময়ে তালাক হয়েছে ৩৮ হাজার ৪০৮টি। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে বিয়ে ১৬ হাজার ৬৪৫টি ও তালাক ৭ হাজার ৮৫৫টি, ২০২০-২১ অর্থবছরে বিয়ে ১৪ হাজার ৮৯০টি ও তালাক ৬ হাজার ৮৩০টি, ২০২১-২২ অর্থবছরে বিয়ে ১৫ হাজার ৮০টি ও তালাক ৭ হাজার ৩৫৫টি, ২০২২-২৩ অর্থবছরে বিয়ে ১৫ হাজার ৮০টি ও তালাক ৭ হাজার ৩৫৫টি।

পরিসংখ্যান বলছে, তালাকের আবেদনকারীদের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলক বেশি। শহরাঞ্চলের চেয়ে গ্রামে তালাকের হার সবচেয়ে বেশি। গ্রামাঞ্চলে মূলত স্বামীদের মাদক সেবন ও জুয়ায় আসক্তি সংসার ভাঙনের বড় কারণ।

চিকাশী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মো. সুজন মিয়া বলেন, অনেক স্বামী জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হয়ে যায়। এরপর সংসারের ব্যয় বহন করতে না পারায় সম্পর্ক ভেঙে যায়। আর শহরাঞ্চলে অহংবোধ, পরকীয়া, নারীদের অতিরিক্ত জেদ ও সম্পর্কের টানাপোড়েনই বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বগুড়ার আইনজীবী অ্যাডভোকেট নাসরিন জাহান জেরিন বলেন, নেশা ও পরকীয়া এখন ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন, এতে ইতিবাচক দিক যেমন আছে, তেমনি কখনও অহংবোধও জন্ম নিচ্ছে, যা দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে।

শিশু আদালতের পিপি ও সমাজকর্মী সুফিয়া বেগম বলেন, বাবা-মার বিচ্ছেদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সন্তানের। সে হয় মায়ের কাছে থেকে বাবাকে হারায়, নয়তো বাবার কাছে থেকে মায়ের স্নেহ পায় না। এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

বগুড়া জেলার সিনিয়র আইনজীবী আব্দুল হান্নান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, যৌথ পরিবারের অভাব এবং নারীর আর্থিক স্বাধীনতা—সব মিলিয়েই তালাকের হার বেড়েছে।

সুশীল সমাজের মতে, সম্পর্ক রক্ষায় স্বামী-স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে হবে। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ঐক্য ও সামাজিক বন্ধনকে পুনরুজ্জীবিত করতে না পারলে এই প্রবণতা রোধ করা সম্ভব হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের

বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের