ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

যুবদলকর্মী আলম হত্যা, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস!

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৪৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৪৫:৩৪ অপরাহ্ন
যুবদলকর্মী আলম হত্যা, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস! যুবদলকর্মী আলম হত্যা, চাঞ্চল্যকর ভিডিও ফাঁস!
চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী আলমগীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেগুলোতে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কায়কোবাদ জামে মসজিদের সামনে আলমকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আলমগীর এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। সেখানে আলমগীরকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনার গ্রুপের মধ্যে বখতিয়ার ফকিরের লোক ঢুকিয়ে দেবে। এরপর আপনাকে খুন করবে, ফিল্ড খালি করার জন্য।’ জবাবে আলমগীর বলেন, আমাকে কি এক সপ্তাহের মধ্যে মেরে ফেলবে? উত্তরে ওই লোক বলেন, ‘সুযোগ পেলে আধা ঘণ্টার মধ্যে আপনাকে মেরে ফেলবে।’ 

তবে এখন পর্যন্ত আলমগীরের সঙ্গে কথা বলা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হত্যার শিকার যুবদলকর্মী আলমগীরের স্ত্রী বলেন, আমার স্বামীকে হত্যা করার জন্য রায়হান বাহিনীকে ভাড়া করা হয়। তারা ট্রাক দিয়ে পথ আটকে গুলি করে আমার জামাইকে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে বখতিয়ার ফকির জড়িত। 

এদিকে যুবদলকর্মী আলমগীর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।

তিনি বলেন, আলমগীর আওয়ামী শাসনামলে দীর্ঘ ১২ বছর কারাভোগের পর সম্প্রতি কারামুক্ত হয়েছিল। তাকে প্রকাশ্যে গুলি করে যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হত্যার সঙ্গে কে বা কারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত আলম যাদের আগ থেকে সন্দেহ করতেন, তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, আলমগীরের সঙ্গে যাদের বিরোধ ছিল এবং ভিডিওগুলো পর্যালোচনা করে তদন্ত চলছে। হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখন কিছু বলতে চাই না। 

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমাদের অভিযান চলছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাউজানের সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত নিহত আলমগীর। বিভিন্ন মামলায় প্রায় ১২ বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা