ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

মুক্তিপণ দিলেও ফেরেনি কিশোর

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৪২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৪২:৫৮ অপরাহ্ন
মুক্তিপণ দিলেও ফেরেনি কিশোর মুক্তিপণ দিলেও ফেরেনি কিশোর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিকনছড়ি এলাকার আবুল কালামের ১৪ বছর বয়সী পুত্র আরমান অপহৃত হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেছিল। কিন্তু টাকা নেওয়ার পরও কিশোরকে ফেরত দেয়নি।

গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরমান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। কিশোর আরমান নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিকনছড়ি এলাকার আবুল কালামের ১৪ বছর বয়সী পুত্র।

কিশোরের পিতা আবুল কালাম জানিয়েছেন, নিখোঁজের ১০ দিন পার হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরমান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরবর্তীতে জানা যায়, সে একটি সর্বগ্রাসী অপহরণচক্রের কবলে পড়েছে। ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করি। জানি না, কবে ওকে আবার বুকে জড়াতে পারব।

পরিবারের অভিযোগ, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেছিল। কিন্তু টাকা নেওয়ার পরও ছেলেকে ফেরত দেয়নি, বরং নানা টালবাহানা ও হুমকি দিচ্ছে। এতে পরিবারসহ পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।আরমানের মা-বাবা এখন দিশেহারা। 

স্থানীয়রা জানান, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে আরমানকে নিরাপদে উদ্ধার করা যায় এবং অপহরণচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক জানান, কিশোর আরমানকে উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি