ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

মহানগরীতে ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৩৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৩৫:১৩ অপরাহ্ন
মহানগরীতে ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মহানগরীতে ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত ওই চিকিৎসকের নাম আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম। 

এজহার সূত্র জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই চিকিৎসকের পরিচত হয়। অল্প দিনের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ওই নারী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এরপর গত ছয় মাস আগে ওই চিকিৎসক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে  রাজশাহীতে ফিরিয়ে আনেন।

এরপর বিভিন্ন সময়ে ভুক্তভোগী নার্সের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওই চিকিৎসক। সর্বশেষ গত ৯ অক্টোবর রাতে রাজশাহী লক্ষ্মীপুর মোড়ের অবস্থিত আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ধর্ষণ শিকার হয় ওই নার্স। 

এরপর থেকে সেই চিকিৎসক ভুক্তভোগী ওই নার্সের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।  

এর আগে, গত ৬ অক্টোবর চিকিৎসক আহসান হাবীব পারিবারিকভাবে ওই ভুক্তভোগী নারীকে না জানিয়ে অপর এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। এরপর ঘটনাটির বিষয়টি জানতে ওই ক্লিনিকে ৯ অক্টোবর ভুক্তভোগী নার্স চিকিৎসকের সাথে দেখা করতে গেলে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  ফের ধর্ষণ করে। 

পরবর্তীতে ২৩ অক্টোবর বাদী হয়ে ওই নারী  থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ভুক্তভোগী  ওই নার্স।

এ ঘটনায় আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডায়গোনেস্টিক অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই চিকিৎসকের  শাস্তির দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার