ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

কাজের কথা বলে যৌনপল্লীতে বিক্রি, পাঁচ বছর পর দুই কিশোরী উদ্ধার

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:২৩:৫৬ অপরাহ্ন
কাজের কথা বলে যৌনপল্লীতে বিক্রি, পাঁচ বছর পর দুই কিশোরী উদ্ধার কাজের কথা বলে যৌনপল্লীতে বিক্রি, পাঁচ বছর পর দুই কিশোরী উদ্ধার
জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া দুই কিশোরীকে পাঁচ বছর পর উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে জামালপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া এক কিশোরীর বয়স ১৬, অন্যজনের ১৫ বছর। তাদের একজনের বাড়ি সিরাজগঞ্জ ও আরেকজনের গাজীপুর জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে বৃষ্টি নামের এক নারী গাজীপুর থেকে এক কিশোরীকে এয়ারপোর্ট এলাকায় পার্লারের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে বিক্রি করে দেন। আরেক কিশোরীকে তিন বছর আগে গাজীপুরের চান্দুরা এলাকার এক যুবক গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে একই যৌনপল্লীতে বিক্রি করেন। পরে সর্দারানীরা তাদের জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করে।

দীর্ঘদিন পালানোর সুযোগ না পেলেও রোববার বিকেলে তারা কৌশলে যৌনপল্লী থেকে বেরিয়ে জামালপুর বাসস্ট্যান্ডে পৌঁছান। সে সময় খবর পেয়ে যৌনপল্লীর সর্দারানীরা তাদের ধরে আনার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও মানবাধিকার কর্মীরা বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, জামালপুর নিষিদ্ধ যৌনপল্লী থেকে প্রায়ই এভাবে কিশোরীদের উদ্ধার করা হলেও সর্দারানীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মানবপাচার প্রতিরোধ আইনে মামলা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার