ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

আফগান সীমান্তে ফের ভয়াবহ সংঘর্ষ, পাঁচ পাকিস্তানি সেনাসহ নিহত ৩০

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:২২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:২২:৪৯ অপরাহ্ন
আফগান সীমান্তে ফের ভয়াবহ সংঘর্ষ, পাঁচ পাকিস্তানি সেনাসহ নিহত ৩০ ছবি: সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে যখন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে সীমান্ত সংঘাত নিরসনে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই সীমান্তে বড় ধরনের সংঘর্ষের খবর জানাল পাকিস্তান সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে পৃথক দুটি সংঘর্ষে ২৫ জন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গি এবং কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর আরব নিউজের। 

সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর-পশ্চিমের কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় টিটিপি জঙ্গিদের দুটি বড় দল আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে এই সংঘর্ষ শুরু হয়। নিহত জঙ্গিদের মধ্যে চারজন আত্মঘাতী বোমা হামলাকারীও ছিল। নিরাপত্তা বাহিনী অভিযানকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করেছে।

এদিকে আলোচনা চলাকালীন এই অনুপ্রবেশের চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা যখন তুরস্কে আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময়ে টিটিপি জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। 

পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ড থেকে তাদের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস বন্ধ করতে দোহার চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর এই বিবৃতির বিষয়ে আফগান পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান টিটিপি এবং বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

উল্লেখ্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলতি মাসে সীমান্ত সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পরই সহিংসতা এড়াতে ইস্তাম্বুলে এই আলোচনা শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টিভি রবিবার গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগান তালেবানের সঙ্গে পাকিস্তানের দ্বিতীয় দফার আলোচনা এখনো শেষ হয়নি এবং পাকিস্তানের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শনিবার ৯ ঘণ্টাব্যাপী এই আলোচনায় মূলত তিনটি এজেন্ডার ওপর জোর দেওয়া হয়েছে: আন্তঃসীমান্ত জঙ্গি গতিবিধি নিয়ন্ত্রণের জন্য একটি যৌথ পর্যবেক্ষণ প্রক্রিয়া প্রতিষ্ঠা; বিদ্যমান আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান নিশ্চিত করা; এবং বাণিজ্য ও শরণার্থী প্রত্যাবাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা