ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পুরুষদের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই বোকা সেজে থাকি: জাহ্নবী

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:৩৮:১৭ অপরাহ্ন
পুরুষদের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই বোকা সেজে থাকি: জাহ্নবী ছবি: সংগৃহীত
পুরুষদের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই নাকি বোকা সেজে থাকেন জাহ্নবী কাপূর। নিজেই জানালেন অভিনেত্রী। ‘পুরুষতান্ত্রিক’ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যই নাকি এমন করেন তিনি।

সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন জাহ্নবী। জানান, পুরুষের অহং রক্ষার জন্যই তাঁদের সামনে বোকা সেজে থাকেন তিনি। জাহ্নবী বলেছেন, “আমি জানি, আমি সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসেছি। সম্প্রতি একটা বিষয় লক্ষ করেছি। এখন আমি একটা ঘরে বসে নিজে যা চাই সেটাই বলতে পারি। কিন্তু একটা সময়ে এমন কিছু পরিস্থিতিতে থেকেছি, যেখানে নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়েছে।”

জাহ্নবীর কথা শুনে টুইঙ্কল জানান, তিনিও শুরুর দিকে একই কৌশলের আশ্রয় নিতেন। জাহ্নবী জানান, এখনও কিছু ক্ষেত্রে কোনও ছবিতে দৃশ্য পছন্দ না হলে তিনি সরাসরি বলতে পারেন না। পরিবর্তে নিজের অক্ষমতা প্রদর্শন করে বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না।” জাহ্নবী বলেন, “আমি এখনও এই লড়াইটা করছি। ১০টা ভাল কথা বলার পরে ভান করতে হয়, যেন আমিই বুঝতে পারিনি বা ওই দৃশ্যে অভিনয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু আসল কারণ হল, আমি ওই দৃশ্যে অভিনয়টাই করতে চাই না। ‘দৃশ্যটা একেবারে জঘন্য’— এটা বলে উঠতে পারি না। তার বদলে বলি, ‘আমিই বুঝতে পারছি না’।”

উল্লেখ্য, পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক