ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাবি সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৩:১৬ অপরাহ্ন
রাবি সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়াটার পোলোর প্রশিক্ষণ নেয়ার সময় সুইমিং পুলে ডুবে মারা গেছেন সায়মা হোসেন নামে এক শিক্ষার্থী।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিক্ষার্থী ও পুলিশের ভাষ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে সায়মা ওয়াটার পোলো খেলায় অংশগ্রহণ করছিলেন। রোববার বিকেলে তিনি এক সহপাঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে যান। সুইমিং পুলে কিছুক্ষণ এপার-ওপার আসা-যাওয়া করার পর হঠাৎ করে তিনি পানিতে তলিয়ে যান। এ সময় পুলে থাকা অন্যরা দ্রুত স্থানীয়দের ডাকেন এবং সায়মাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সায়মা সুইমিং পুলে ডুবে গেলেও সেখানে ইনস্ট্রাকটর ছিলেন না। পুলের বাইরে থেকে লোক ডেকে এনে তাকে পানি থেকে তুলে আনা হয়। জরুরি অবস্থায় জীবন রক্ষার কোন সরঞ্জামও ছিলো না। বিশ্ববিদ্যালয় মেডিকেলে অক্সিজেন পাওয়া যায়নি। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় সায়মা মারা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান এ বিষয়ে বলেন, সায়মার মৃত্যু খুবই দুঃখজনক। যদি কোনো অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হয়, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সায়মার মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সায়মা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি মুন্নুজান হলে থাকতেন এবং তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক