ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা করে দিলো বিজেপি সরকার  লেবাননে এ বার ইজরায়েলি বাহিনীর নিশানায় জাতিসংঘের শান্তিসেনাও! গোলাবর্ষণে নিহত ১ বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা, সামনে বড় পতন ঘটবে! রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনচেষ্টায় বাধা দিলো বিজিবি নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২ সন্তানের জন্য বাবা-মায়ের দোয়া মায়ের প্রতি সম্মান জানানো সন্তানের জন্য নবীজির সুসংবাদ প্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:৪৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:৪৬:৩৭ অপরাহ্ন
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি করায় শিক্ষককে কলেজের অভ্যন্তরীন কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ  ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম বলেন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় সিনিয়র প্রভাষক গোলাম হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, কলেজের একজন শিক্ষার্থী কেন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন- এটিকে প্রাধান্য দিয়ে ওই শিক্ষককে কলেজের অভ্যন্তরীণ কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।  তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানিয়েছে, সম্প্রতি প্রভাষক বাদল বিশ্বাস হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বারবার অশোভন বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করেন। ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আপত্তিকর প্রস্তাব দেন ওই শিক্ষক। 

আরও জানান, তিনি সামাজিক লোকলজ্জার কারণে বিষয়টি প্রথমে প্রকাশ করেননি। বাধ্য হয়ে গত ৪ অক্টোবর কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিম ও গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

ঘটনাটি তদন্তের নামে কলেজ কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযুক্ত শিক্ষক বাদল বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২