ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ম্যাট্রিক পাসরা দেশ চালালে ফজলুর রহমানকে ক্লাস নাইনে ভর্তি হতে হবে!

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০১:২৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০১:২৬:৪৪ অপরাহ্ন
ম্যাট্রিক পাসরা দেশ চালালে ফজলুর রহমানকে ক্লাস নাইনে ভর্তি হতে হবে! ম্যাট্রিক পাসরা দেশ চালালে ফজলুর রহমানকে ক্লাস নাইনে ভর্তি হতে হবে!
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘ছোট ছোট বাচ্চাদের দিয়ে পার্টি করান, আর তাদের মাথায় হাত দিয়ে বলেন—তোমরাই হবে বাংলাদেশের নেতা, তোমরাই উন্নত বাংলাদেশ চালাবে। সেই ছাত্ররা কেউ নাইনে পড়ে, কেউ টেনে পড়ে, কেউ ম্যাট্রিক পাস। যদি তারাই দেশ চালায়, তাহলে তো আমাকে—৭০ ঊর্ধ্ব ফজলুর রহমানকে—আবার ক্লাস নাইনে ভর্তি হতে হবে!’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ছাত্ররা এখন ইউএনও অফিস, ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকে।

সচিবালয়েও যায়—কিভাবে ডিসিকে বদলি করা যায়, কিভাবে কাজ নেওয়া যায়, প্লট নেওয়া যায়—এসব হিসাব করে। আমরা কি এ জন্যই দেশ স্বাধীন করেছিলাম? আমাদের দেশের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে।’
ফজলুর রহমান বলেন, ‘যাদের পেছনে একসময় ৭ লাখ মানুষ মিছিল করেছে, এখন তারা তিন দিন মাইকিং করলে ৭০০ মানুষ আসে না, সেই এনসিপির সঙ্গে প্রথম মিটিং করেন ইউনূস সাহেব। আর সেই এনসিপির পেছনে যায় বিএনপি।

আমি তারেক রহমানকে বলব, বিএনপিকে বলব, এনসিপি আগে রেজিস্ট্রেশন করে আসুক, তারপর তারা যেখানে বসবে সেখানে বিএনপি বসবে। তা না হলে বিএনপির অপমান হয়।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ