ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আলমগীর পাকা কলা ঘুষ নিয়েছিলেন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:০০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:০০:৩৮ অপরাহ্ন
আলমগীর পাকা কলা ঘুষ নিয়েছিলেন আলমগীর পাকা কলা ঘুষ নিয়েছিলেন
কাজ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ঘুষ হিসেবে পাকা কলা নিয়েছিলেন যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেন। বিষয়টি গণশুনানিতে স্বীকার করায় তাকে বদলির আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী এ আদেশ দেন।

অভিযোগকারী রুস্তম আলীর দাবি, পাকা কলা ছাড়াও তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়েছেন আলমগীর। এরপর আরও ৬ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না দেওয়ায় জেলা পরিষদের জমির ডিসিআর অন্য একজনকে দিয়ে দেন ওই কর্মকর্তা।

‘রুখব দুর্নীতি, গড়ব দেশ; হবে সোনার বাংলাদেশ’—এই শ্লোগানে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

তিনি বলেন, যত দিন যাচ্ছে, দুর্নীতির ধরন তত বদলাচ্ছে। এখানে এসে শুনলাম, মানুষ পারাপার করেও দুর্নীতি করা যায়! স্বৈরাচারের দোসর কিংবা মামলার আসামি—তারা যশোরের রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে ভারতে পার হচ্ছে। এটা রাষ্ট্রের প্রত্যাশাকে ব্যাহত করছে।

দুদকের যশোর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতা করে। শুনানিতে জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি নেওয়া হয়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি