ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

নিবন্ধন ছাড়া এনসিপির পাশে বসলে বিএনপির অপমান হয়

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০১:২৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০১:২৫:১৮ অপরাহ্ন
নিবন্ধন ছাড়া এনসিপির পাশে বসলে বিএনপির অপমান হয় নিবন্ধন ছাড়া এনসিপির পাশে বসলে বিএনপির অপমান হয়
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, তিনি আরো বলেন, যাদের পিছনে একসময় ৭ লাখ মানুষ মিছিল করেছে, এখন তারা তিন দিন মাইকিং করলে ৭শ মানুষ আসে না, সেই এনসিপি সঙ্গে প্রথম মিটিং করেন ইউনূস সাহেব। আর সেই এনসিপির পেছনে যায় বিএনপি। আমি আমার নেতা তারেক রহমানকে-বিএনপিকে বলব, এনসিপি আগে রেজিস্ট্রেশন করে আসুক তারপর তাদের পাশে বসবে বিএনপি। তা নাহলে বিএনপির অপমান হয়।

বাংলাদেশের মানুষের অপমান হয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আগে আমরা মনে করছি এই ছাত্ররা বুঝি সবাই ফিডেল কাস্টো-চে গুয়েভেরা, আর এখন দেখা যায় তারা আঙুল ফুলে কলাগাছ, কলাগাছ ফুলে বটগাছ হয়েছে। যাদের বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই সেইসব ছেলেরা বিমানে চড়ে বাড়ি যায়।

এগুলো আমরা দেখি না, দেশের মানুষ দেখে না? 
তিনি বলেন, সমস্ত ছাত্ররা ইউএনও অফিসে গিয়ে, ডিসি অফিসে গিয়ে- বিভিন্ন অফিসে গিয়ে বসে থাকে। সচিবালয়ে গিয়ে বসে থাকে। ডিসিকে কিভাবে পরিবর্তন করা যায়। কাজ কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়।

এজন্য আমরা দেশকে সৃষ্টি করেছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে।
ফজলুর রহমান বলেন, বাংলাদেশকে একটি চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এদেশকে একটি চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এদেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। 

তিনি আরো বলেন, রক্তের সাগরে দেশ হয়েছে, এটাকে নিয়ে এতো খেলাধুলা করা উচিৎ না।

এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেয় তারা বড় পাপি; তারা রাজাকার-আলবদর ও তাদের সন্তান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা