ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি

সালমানের মৃত্যুর আগে ৪০ লাখ টাকা তোলা হয়, ঘটনা কি?

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৬:৩৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৬:৩৯:১১ অপরাহ্ন
সালমানের মৃত্যুর আগে ৪০ লাখ টাকা তোলা হয়, ঘটনা কি? সালমানের মৃত্যুর আগে ৪০ লাখ টাকা তোলা হয়, ঘটনা কি?
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পরও শেষ হয়নি রহস্যের জট। এখনও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’-এর মা নীলা চৌধুরী। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নতুন তথ্য সামনে এনেছেন- মৃত্যুর আগে সালমান শাহ (ডাক নাম ইমন) গুলশান ব্যাংক থেকে ৪০ লাখ টাকা তুলেছিলেন, যার হদিস আজও পাওয়া যায়নি।

পুরনো স্মৃতি মনে করে নীলা চৌধুরী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে আমি যখন ওর ফ্ল্যাটে যাই, তখন দেখি অন্যদিনের চেয়েও বেশি পরিপাটি। এটা কীভাবে সম্ভব?- প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও জানান, মৃত্যুর সাত-আট দিন পর এক তরুণ ফোন করে তাকে জানায়, আপনাদের ড্রয়িংরুম বা বেডরুমের একটা খাকি ব্যাগে ভাইয়া ৪০ লাখ টাকা তুলেছিল গুলশান ব্যাংক থেকে। ওইদিন বাদল খন্দকার তার সিনেমার সাইনিং মানি হিসেবে ২ লাখ টাকা দিয়েছিল। মোট ৪২ লাখ টাকা ভাইয়া আপনার এতিমখানার জন্য রেখে গেছেন।

কিন্তু সেই টাকার ব্যাগ আর পাওয়া যায়নি বলে জানান নীলা চৌধুরী। তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর দুই মাস আগে বাড়ি থেকে ২০০ ভরি সোনা চুরির নাটকও করেছিল সামিরা। সেই সোনারও হদিস আজ পর্যন্ত মেলেনি। ঘটনার দিন আমার ছোট ছেলের কাছে মাফ চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় সামিরা- এমন আচরণের মানে কী?

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক দাবি করেছিলেন, এটি আত্মহত্যা। তবে সালমানের পরিবার শুরু থেকেই বলে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যা।

দীর্ঘ ২৯ বছর পর মামলাটি এখন ‘হত্যা মামলা’ হিসেবে রূপ নিয়েছে। এতে মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক