ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

স্বামীর শরীরে গরম পানি নিক্ষেপ স্ত্রীর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৬:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৬:২২:৫৯ অপরাহ্ন
স্বামীর শরীরে গরম পানি নিক্ষেপ স্ত্রীর স্বামীর শরীরে গরম পানি নিক্ষেপ স্ত্রীর
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে নার্গিস বেগম (২৮) নামে এক নারীর বিরুদ্ধে স্বামী আব্দুল জলিল বেপারীর (৪০) শরীরে গরম পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত নার্গিস বেগমকে আটক করেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

আহত জলিল বেপারী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার বেপারী বাড়ির মৃত আবিদ আলীর ছেলে। অভিযুক্ত নার্গিস বেগম একই উপজেলার হাসা গ্রামের বেলগাছতলা মিজি বাড়ির হাবিব মিজির মেয়ে। নার্গিস জলিলের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে।

স্থানীয়রা জানান, জলিল বেপারীর বাড়ি ফরিদগঞ্জ হলেও তিনি দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে বসুর বাড়িতে ভাড়া থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি যখন বাড়ির বাহিরে থাকতেন ওই সময়ে স্ত্রী নার্গিস পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

আব্দুল জলিল বলেন, শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম তার মুখে গরম পানি নিক্ষেপ করে এবং রাতেই ঘর থেকে পালিয়ে যায়।

গ্রাম পুলিশ সদস্য হারুন জানান, সকালে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তারা লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে জলিলকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এই ঘটনা জানাজানি হলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে সদর মডেল থানার ওসির তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত স্ত্রী নার্গিস বেগমকে ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আহত জলিল হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী থানা হেফাজতে রয়েছে। জলিলের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ঘটনাটি পরকিয়ার সঙ্গে জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট