ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? বিশ্বকাপ ফুটবল ফাইনালের টিকিটের দাম দেখে মাথায় হাত সমর্থকদের নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু হাতির গায়ে রং করে ফোটোশুট! অবোলার মৃত্যুর পরে ফুঁসে উঠলেন, মোদীর কাছে কী আর্জি রূপালির? ‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি চিন বানিয়ে ফেলল সাড়ে তিনশো কেজি ওজনের শক্তিশালী কার্গো ড্রোন হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের নতুন বার্তা নওগাঁর পত্নীতলায় নারী সেজে তেল নিতে এসে ধরা খেলেন যুবক সাড়ে ৬ কোটি টাকার হীরাসহ আটক ভারতীয় নাগরিক বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল, ঘটনা কী? নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার "অবহেলা নয়,সম্ভাবনার আলো"ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সুনাগরিক হিসাবে গড়তে সেমিনার অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলার আভাস: চার শিশুর আক্রান্তে সতর্ক স্বাস্থ্য বিভাগ রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন

জামায়াত-আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৬:১৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৬:১৭:০৮ অপরাহ্ন
জামায়াত-আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে জামায়াত-আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চবিদ্যালয় মাঠে এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন তারা।

জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত কর্মী বিএনপিতে যোগ দেন। পরে শিবগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিকে যোগদান করেন।

মীর শাহে আলম বলেন, এই যোগদান স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের একতাবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।

বিএনপির এ নেতা বলেন, এ আসনে ধানের শীষ মার্কা শুধু জিতলে হবে না, রেকর্ডসংখ্যক ভোটে জয়ী হয়ে আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে প্রত্যেক কর্মীকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

মীর শাহে আলম আরও বলেন, আমরা ছলনা-মোনাফেকি করে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করব না, আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশ ও দেশের মানুষের কল্যাণ করব, ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক বলেন, জিয়া পরিবার দেশের সকল ক্রান্তিকাল থেকে এ দেশের মানুষের পাশে আছেন, থাকবেন। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় পণ্য, তাদের সৃষ্টি হয়েছে ভারতে। তাই দেশের স্বার্থে গুপ্ত সংগঠনকে শোচনীয় পরাজয় ঘটানোই হবে আমাদের অন্যতম কাজ।

ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক।

কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার