ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু!

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:৫৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:৫৮:৪২ অপরাহ্ন
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু! বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু!
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজার সংলগ্ন আক্কেলপুর গ্রামের মধ্যে পাড়া (মন্ডল পাড়া) গ্রামে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আসলাম আলী (মধু) তিনি একই উপজেলার উত্তর পারিচা গ্রামের বাসিন্দা মোনায়েম হোসেন  ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের একটি ডাব গাছের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বদলগাছী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,শনিবার দিবাগত রাতের কোনো একসময় আসলাম ডাব চুরি করতে গাছে উঠে ছিলেন। এ সময় পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বদলগাছী থানা পুলিশ জানান, ঘটনার পর  মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক